Swadharma Bani

Ghotom buddha ভগবান বুদ্ধ সুর্দীঘ পয়তাল্লিশ (৪৫) বছর ব্যাপি মানব সহ সকল প্রাণীর মঙ্গলের জন্য অমৃতময় বাণী প্্রচার করেছেন।সেসব বাণী গুলি যারা পালন করে জীবন যাপন করেন তারা বর্তমান জীবনে সুখ শান্তি লাভ করতে পারে এবং মৃত্যুর পর সুগতি প্রাপ্ত হয় । ভগবান বুদ্ধের অন্যতম বাণী হল অহিংসা পরম ধর্ম অর্থাৎ সকল জীব তথা সকল মানবের প্রতি সমভাবে মৈত্রী প্রদর্শন করা। হিংসা পরিহার করে অহিংসাময় জীবন যাপন করতে নির্দেশ দিয়েছেন। মা যেমন সন্তানের প্রতি অবিরত ভাবে অহিংসা পরায়ন থাকেন ঠিক সেরুপ ভাবে সকল জীব তথা মানবের প্রতি সকল মানব অহিংসা পরায়ন হলে সুন্দর পৃথিবীতে সুন্দর ভাবে মানবগন সুখে জীবন যাপন করতে পারবে। আজ আধুনিক বিশ্বে বুদ্ধের বাণী আহিংসা না থাকার কারণে মারা-মারি,যুদ্ধ,রক্তপাত সহ বিভিন্ন ভাবে মানুষের জীবন যাপন হয়ে উঠছে বিষাদময়।
অন্য ধর্মের অনুসারিদের কথা বাদ দিয়ে শুধু বৌদ্ধ ধর্মের অনুসারিদের কথায় আসা যাক,যেহেতু আমরা নিজেরা নিজেদেরকে বৌদ্ধ বলে দাবি করি সেহেতু বুদ্ধের বাণী মেনে চলা আমাদের কর্তব্য । আসলে আমরা কি বুদ্ধের বাণী অহিংসা পরম ধর্ম বাণীটি মেনে চলি বা আমরা বিশ্বাস করি, যদি বিশ্বাস করি তবে আমাদেরকে হিংসা পরিহার করতে হবে। আমরা যারা বৌদ্ধ আমরা কি যথাযথ ভাবে বুদ্ধের বাণী অনুসরণ করছি। আমার মনে হয় আমি করছিনা, যদি আমিসহ আমরা সবাই বুদ্ধের বাণী অহিংসা পরম ধর্ম পালনে রত থাকতাম তবে আজ দেশে, সমাজে,বিহারে, সংগঠনে, নিকায়ে এত ভেদাভেদ কথা কাঁটা-কাটি, মামলা-মোর্কাদ্দমা হত না।
গৃহী সমাজে বুদ্ধের অহিংসা নীতির প্রতিপালন:
গৃহীরা সংসার ধর্ম পালন করেন,সংসারে আনন্দ-উল্লাস,হাসি-কান্না,মান-অভিমান,সুখ-দুঃখের মধ্যে দিয়ে মানুষ জীবন যাপন করেন। বুদ্ধের ভাষায় মানব জীবন অতি দুর্লভ,অতীতের অনন্ত অনন্ত পূর্ণ রাশির প্রভাবে মানব জীবন লাভ করা যায়। অনেক বিজ্ঞ ব্যাক্তি বলেন মানব হল সৃষ্টির সেরা জীব। সমাজে জীবন যাপন কালে সমাজকে উন্নত করার জন্য এবং একতা বদ্ধ ভাবে সুখে জীবন যাপনের জন্য সামাজিক সংগঠন বা সমিতি স্থাপন করা হয়। নিজ ধর্ম আচরনের জন্য বিহার ও ভাবনাকেন্দ্র স্থাপন করা হয়। সংগঠন মানে আমি যা বুঝি তা হল সকলে একত্রিত হয়ে সমাজের, দেশের ও সর্বসাধারনের মঙ্গল বা হিত সাধন করা। এখন আমাদের বাংলাদেশের বৌদ্ধ সমাজে বৌদ্ধ সংগঠনের সংখ্যা বাংলাদেশের যত প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় তার সমান। যদি সকল সংগঠন নিজ নিজ সাধ্য অনুযায়ি উন্নয়নমুলক কর্ম সম্পাদন করতেন তবে বাংলাদেশের বৌদ্ধরা আজ অনেক ক্ষেত্রে উচ্চ আসনে সমাসিন হতে পারতেন। অহিংসা নীতি যথাযথ ভাবে পালন না করায় আজ আমরা বৌদ্ধরা বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত । বিশেষ করে বৌদ্ধরা, বৌদ্ধদের ক্ষেত্রে অহিংসা পরায়ন হয় না । যারা সমাজের কান্ডারি বলে সমাজে কান্ডারির আসন দখল করে আছে তাদের অনেকের কারণে সমাজ উন্নতির চেয়ে বেশি ক্ষতি গ্রস্ত। আমরা যারা সমাজের উন্নতির কথা ভাবি আবার দেখা যায় তারা নিজের স্বার্থ রক্ষার্থে সমাজের ক্ষতি সাধন করে থাকি। আজ সে সকল সমাজ সেবকদের কারণে বৌদ্ধ পাড়ায়, বৌদ্ধ বিহারের পাশে, অন্য ধর্মের অনুসারিরা বসত-বাড়ী নির্মাণ করে বিভিন্ন ভাবে আমাদের ধর্মের ক্ষতি সাধন ও ক্ষতি কারক হিসাবে রুপ নিচ্ছে। তারা কি একটু ও চিন্তা করেন না। আমার সামান্য স্বার্থের জন্য আমার ধমের্র-সমাজের-পরিবারের অপূরনীয় ক্ষতি সাধিত হচ্ছে। যদি চিন্তায় আসতো তবে ভাই-ভাই এর সাথে বিবাদ করে, অহিংসা নীতি ভুলে গিয়ে অন্য ধর্মের অনুসারিদের হাতে পূর্ব পূরুষের বাড়ী, পুকুর, শশ্মন তুলে দিতো না। এই সকল সমস্যায় চোখ-কান না দিয়ে মৃত বাসরে স্মৃতিচারণ করে –অপরের সমালোচনা করে-সংগঠন করে-বিহার ভিত্তিক রাজনীতি করে কি সমাজের উন্নতি সাধন করা যাবে। আমাদের মাঝে বুদ্ধের অহিংসা নীতি যথাযথ ভাবে আচরণের অভাবে উন্নতির স্তানে অবনতির আলামত দেখা যাচ্ছে।
শাক্যমিত্র বড়ুয়ার একটি কীর্তনে গেয়েছেন-আমরা নাকি বৌদ্ধ জাতি সবাই বলে সরলমতি..... গানের কথাটা শত ভাগ সত্য। কিন্তু আমরা সরল অন্য ধর্মের অনুসারিদের ক্ষেত্রে,বৌদ্ধরা বৌদ্ধেদের জন্য সরল না, ভাই-ভাই এর ক্ষেত্রে অনেক কঠিন, পিতা-পুত্রের ক্ষেত্রে অনেক কঠিন, আতয়-আতয় ক্ষেত্রে স্বার্থের জন্য অনেক কঠিন রুপধারণ করেন। একে অন্যের প্রতি হিংসা পরায়ন হয়ে অশোভনীয় কার্য্য, অসহনীয় আঘাত অপ্রতাশিত দুঃখ দিচ্ছে এবং দুঃখ পাচ্ছে।
ভিক্ষু সমাজে অহিংসা নীতির প্রতিপালন:
অহিংসকা যে মুনয়ো নিচং কায়েন সংবুতা
তে যন্তি অচ্চুতং ঠানং যত্থ গন্ত¡া ন সোচরে। ২২৫ ধর্মপদ
যে সকল মুনি অহিংসা পরায়ণ এবং সতত কায়-সংযত, তাহাঁরা
এমন অচ্যত স্থানে (নিবার্ণে) গমন করেন,যেখানে গিয়া শোক করিতে হয় না।
যার মধ্যে অতীতের অনন্ত পূর্ণরাশি ও ভিক্ষু জীবন লাভের পারমী ব্রিধমান একমাত্র সেই পারবে এই দুলর্ভ ও অতুলনীয় ত্যাগী জীবন যাপন করতে, যার-তার পক্ষে ত্যাগী জীবন লাভ করা সম্ভব নয়। (কথার কথা অনেক কিছুই বলা যায় কাজে পরিণত করা অনেক কষ্টের) একজন ত্যাগী জীবন যাপন কারী শীলবান ভিক্ষুর পক্ষে কি সম্ভব,অন্য নিকায়ের ভিক্ষুর প্রতি হিংসা পরায়ন হয়ে নিজ নিকায়কে বড় করতে এবং নিজেকে শীলবান সাজাতে আমার মনে হয় সম্ভব নয়। আমি যদি প্রকৃত শীলবান হই আমার নিকায় যদি বিশুদ্ধ হয় তবে আমার শীলময় জীবনের সুগন্ধ বাতাসের অনুকূলে ও প্রতিকূলে প্রভাহিত হবে (বুদ্ধ বলেছেন )। যে প্রকৃত জ্ঞানী যে কখনো বলবে না আমি জ্ঞানী অন্য সবাই মূর্খ।
মাঝে মাঝে বিভিন্ন দূর গ্রামের উপাসক/ উপাসিকাদের সাথে দেখা হয়, প্রথমে বন্দনা করেন তার পর নাম জিজ্ঞাসা করেন,কোন বিহারে অবস্থান করি তা জানতে চান। আমি আস্তে আস্তে সব সঠিক ভাবে বলি সব জানার পর উপাসক বা উপাসিকাটি বলেন আপনিতো ঐ নিকায়ের ভিক্ষু তার পর শুরু হয় শিশুকাল থেকে শিক্ষা দেয়া সেই সমাজের ক্ষতিকর বাণী আমাদের নিকায়ের ভিক্ষুর কাছ থেকে শুনেছি আপনাদের নিকায়ের ভিক্ষুরা বিনয় মানে না। এমন করেন-তেমন করেন। তখন আমি কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছি শুধু চিন্তা শক্তি দিয়ে চিন্তা করি আমরা ভিক্ষুরা বুদ্ধের অহিংসা নীতি কিভাবে আচরণ করছি। এটাই কি তার নমুনা, যেমন বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকান্ডে প্রধান বিরোধী দল বিভিন্ন যুক্তি দিয়ে সুকর্মকে ধামাচাপা দিচ্ছে, ঠিক সেরুপ ভাবে বর্তমানে কিছু নাম ধারী শীলবান ভিক্ষু পূর্ব পূরুষের বিভিন্ন কর্মকান্ডকে এবং পূর্ব পূরুষের অবদানকে অস্বীকার করছে।
আমরা ভিক্ষুরা রাস্তায় চলাফেরা করার সময় কিছু ব্যধর্মী লোক আমাদেরকে বিভিন্ন ভাবে অপমানিত করার জন্য বিভিন্ন কথা বলেন - যেমন মোরগ আছে মুরগি নাই(রাতা আছে খুওরি নাই)
লাউলি-পাওলি ইত্যাদি শুনে মনে বড় কষ্ট লাগে। আবার যখন বুঝতে পারি তারাতো আমাদের ব্যাপারে বা আমাদের ধর্মীয় ব্যাপারে জানেন না তাই বলছে তখন কষ্ট অনেকটা কমে যায়। যখন শুনি আমাদের বৌদ্ধ ধর্মের অনুসারি উপাসক-উপাসিকাদের মুখ থেকে আপনিতো ঐ নিকায়ের ভিক্ষু , ঐ নিকায়ের ভিক্ষুরাতো বিনয় মানে না, একথা শুনার সাথে সাথে মনে হয়,দেবদত্ত যে পাথরটি বুদ্ধের উদ্দেশ্য মেরেছিল সেটি যেন আমার মাথায় পড়ল।
হিন্দু বা সনাতন ধর্মে দেখা যায় ব্রাক্ষণ বংশের লোকজন যদি যোগী বংশের অথবা কর্মকার বংশের লোকজন এর সাথে বসে আহার করেন তবে ব্রাক্ষণ এর পাপ হয় অথবা জাত যাবে। ভগবান বুদ্ধ মানুষ মানুষের সাথে পাশে বসে আহার করলে ধর্ম বা জাত চলে যাবে অথবা পাপ হবে(আমার জানা মতে ) এ রকম কোন বাণী প্রচার করেননি। বুদ্ধ বলেছেন পাপীকে নয় পাপকে ঘৃণা কর। ঐ নিকায়ের ভিক্ষু এ নিকায়ের ভিক্ষুর সাথে বসে আহার করলে কি ভিক্ষুত্ব চলে যাবে না কি শীলের পরিহানি হবে। যদি শীলের পরিহানি হয় তবে যারা এরুপ বলেন আবার তারাই বৌদ্ধ প্রতিরুপ দেশ (থাইল্যান্ড) গিয়ে বুদ্ধেও বিনয় বহির্ভূত ভিক্ষুদের সাথে আহার করেনÑসংঘদান গ্রহণ করেন। যাদেরকে থাইল্যান্ড ভিক্ষু মহাসভার বিজ্ঞ ভিক্ষু- সংঘ বুদ্ধের বিনয় সংশোধণ করে ভিক্ষু বা উপসম্পদা দেবার ব্যাবস্থা করেছেন। বাংলদেশের বিনয়ধারী ভিক্ষুরা থাইল্যান্ডের নপুংসক ভিক্ষুদের সাথে সংঘদানে অংশগ্রহণ করলে কিছু যাই আসে না। আমরা ভিক্ষুরা ধর্মদেশনা করার সময় বলে থাকি একজন দুঃশীল ভিক্ষু সংঘের সাথে একত্রিত হলে সেই দুঃশীল ভিক্ষু দুঃশীল দূরীভূত হয় সংঘের গুনের প্রভাবে, সংঘ সব সময়, সব স্থানে সর্ব অবস্থান বিশুদ্ধ ঐ দেশনার বাণী যদি সত্য হয় তবে ঐ নিকায়ের ভিক্ষুর সাথে আমি যদি সংঘদানে অংশগ্রহণ করি বা আহার কার্য্য সম্পন্ন করি তবে আমার শীলের পরিহানি হবে বলে আমার মনে হয় না। বৌদ্ধ জনসাধারণের উন্নতির কথা চিন্তা করে গৃহী সমাজ ও ভিক্ষু সংঘ আমরা সকলে একত্রিত হয়ে বুদ্ধের অহিংসা বাণী অনুশীলন করে বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের উন্নতি সাধন করতে পারি,তবে আমাদেরকে ক্ষুদ্র বিষয় ত্যাগ করতে হবে,চিন্তায় আনতে হবে কিভাবে শান্তপ্রিয় বৌদ্ধ জনসাধরণের বৃহৎ কল্যাণ সাধন করা যায়। আমরা বৌদ্ধরা রাজনীতি করি শুধু বিহার নিয়ে তার চেয়ে বেশি দূর যাওয়া হয়ে উঠে না। বিহার ভিত্তিক রাজনীতি পরিত্যাগ করে সামাজিক ভাবে,সাংগঠনিক ভাবে ও রাষ্ট্রিয় ভাবে উন্নতি সাধন করে সম্মানিত আসনে আসিন হওয়া আমাদের লক্ষ হউক। আসুন আমরা সবাই এক সাথে বুদ্ধের অন্যতম বাণী অহিংসা পরম ধর্ম যথাযথ ভাবে আচরণ করি এবং আমাদের আচারণের দ্ধারা নতুন প্্রজন্ম যুবসমাজ হিংসা পরিত্যাগ করে একত্রিত হয়ে বৃহৎ উন্নতি সাধন করুক।
পরিশেষে আশা করি,বিজ্ঞ ভিক্ষু মহোদয়গণ ও সুধীমহল আমার ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এ বিষয়ে সঠিক দিকনির্দেশনা দিয়ে সমাজের কল্যাণ সাধনে এগিয়ে আসবেন।
বাংলাদেশী সকল বৌদ্ধদের মনে প্রাণে
বুদ্ধের অহিংসা নীতি প্রচলিত হউক।



Forty-five (45) years ago, Lord Buddha preached nectarine words for the welfare of all creatures, including human beings. Those who live by observing these words can attain happiness and peace in the present life and attain Sugati after death.  One of the sayings of Lord Buddha is that non-violence is the ultimate religion, that is, showing equal friendship to all living beings and all human beings.  He instructed to live a non-violent life by avoiding violence.  Just as a mother continues to be non-violent towards her child, if all human beings are non-violent towards all living beings and human beings, human beings will be able to live happily in a beautiful way in a beautiful world.  Today in the modern world, due to the lack of non-violence of the Buddha's words, people's lives are becoming sad in various ways including killing, war and bloodshed.
 Excluding followers of other religions, let's talk only about followers of Buddhism, since we claim to be Buddhists, it is our duty to follow the teachings of the Buddha.  In fact, do we follow the Buddha's message of non-violence, the absolute religion, or do we believe that if we believe, we must avoid violence?  Those of us who are Buddhists are following the words of the Buddha in the right way.  I don't think so, if we all, including myself, were engaged in the non-violence and absolute religion of the Buddha's words, there would not be so many differences in the country, society, Bihar, organization and Nikaya today.
 Adherence to the Buddha's principle of non-violence in domestic society:
 The householders observe the religion of the family, people live in the world with joy, laughter, tears, pride, happiness and sorrow.  In the language of the Buddha, human life is very rare, human life can be gained under the influence of the eternal full moon of the past.  Many wise men say that man is the best creature of creation.  Social organizations are formed to improve the society and to live happily in a united way.  Bihar and Bhavanakendra were established for practicing their religion.  Organization means what I understand is that all come together to work for the welfare of the society, the country and the people.  Now the number of Buddhist organizations in our Buddhist society in Bangladesh is almost equal to the number of primary schools in Bangladesh.  If all the organizations were carrying out developmental work according to their ability, the Buddhists of Bangladesh could be in the highest position in many cases today.  Today we Buddhists are neglected in many ways due to non-observance of the principle of non-violence.  Non-violence is not practiced, especially in the case of Buddhists.  Many of those who hold the seat of Kandari in the society as Kandari of the society have suffered more than the improvement of the society.  Those of us who think of the betterment of the society again see that they are harming the society in order to protect their own interests.  Today, because of all those social workers, in the Buddhist neighborhood, next to the Buddhist monastery, the followers of other religions are building houses and taking the form of harming and harming our religion in various ways.  They don't even think about it.  Irreparable damage is being done to my religion-society-family for my little interest.  If he had thought about it, he would have quarreled with his brothers, forgotten the principle of non-violence and would not have handed over the houses, ponds and shashmans of the former men to the followers of other religions.  Can the society be improved by reminiscing on the dead without paying attention to all these problems - by criticizing others - by organizing - by doing politics based on Bihar.  The lack of proper conduct of the Buddha's principle of non-violence among us is showing signs of deterioration in the place of progress.
 Shakyamitra Barua sang in a kirtan - we or the Buddhist nation all say saralmati ..... the words of the song are one hundred percent true.  But we are simple in the case of followers of other religions, Buddhists are not simple for Buddhists, very difficult in the case of brothers, very difficult in the case of fathers and sons, very difficult in the case of self-interest.  Violent acts against each other, indecent acts, unbearable injuries are causing unexpected grief and suffering.
 Adherence to the principle of non-violence in the monk community:
 Non-violence that munyo nichang kayen sambuta
 Te yanti achchutang thanang yatth gantva na sochare.  225 Dharmapada
 Those sages who are non-violent and persistent
 Goes to an unfamiliar place (Nibarne), where you don't have to mourn.
 Only the one who has the eternal fullness of the past and the ability to live the life of a monk will be able to live this rare and incomparable life of selflessness, for whom it is not possible to have a life of self-sacrifice.  (It is very difficult to turn things into deeds.) What is possible for a virtuous monk who lives a selfless life, I think it is not possible for a monk of another caste to be envious of a monk of another caste and make his own body bigger and make himself virtuous.  If I am truly virtuous, if my body is pure, then the fragrance of my virtuous life will flow in favor and against the wind (Buddha says).  That real sage will never say that I am wise everyone else is stupid.
 Occasionally I meet the devotees from different distant villages, first greet them and then ask for their names, wanting to know which monastery I am staying in.  I say it all in the right way. After knowing everything, the worshiper says that you are the monk of that Nikaya. After that, the harmful words of the society that have been taught since childhood have been heard from the monks of our Nikaya.  He does so and so.  Then I lost the power to say anything just think with the power of thought how we monks are behaving in the non-violence principle of the Buddha.  Is this his example, just as the main opposition party in various activities of the Bangladesh government is covering up the good deeds with various arguments, in the same way some well-known monks are now denying the various activities of the former men and the contribution of the former men.
 As we monks walk down the street, some mischievous people say different things to insult us in different ways - like there are roosters, there are no chickens (there is no rata, there is no khuori).
 It hurts to hear Lauli-Paoli etc.  Again, when I realize that they do not know about us or our religion, then the suffering is reduced a lot.  When I hear from the mouths of our Buddhists that you are a monk of that Nikaya, that monk of that Nikaya is not humble, it seems to me that the stone that Devadatta hit the purpose of the Buddha fell on my head.
 In Hinduism or traditional religion, it is seen that if the people of Brahman dynasty sit and eat with the people of Yogi dynasty or Karmakar dynasty, then it is a sin of Brahman or it will be born.  Lord Buddha did not preach any such saying that if people sit next to people and eat with them, religion or caste will go away or it will be a sin (as far as I know).  The Buddha says hate sin, not sinner.  If the monk of that Nikaya sits and eats with the monk of this Nikaya, will the monkhood not go away or will the shil be removed  If Shil is disguised, then those who say so again go to the Buddhist counterpart country (Thailand) and eat with the ungodly monks in Buddhism as well.  The Wise Monks Association of the Thai Monks' Association has made arrangements to give monks or upasampada by modifying the modesty of the Buddha.  It doesn't matter if the humble monks of Bangladesh join the eunuch monks of Thailand.  We, the monks, when preaching, say that when a mischievous monk joins an association, that mischievous monk is removed by the influence of the virtues of the association, the association is always, everywhere, the position is pure.  I finish my work but I don't think I will be able to wear it.  Thinking of the betterment of the Buddhist masses, the Grihi Samaj and the Bhikkhu Sangha can all come together and improve the Bangladeshi Buddhist community by practicing the non-violent teachings of the Buddha, but we have to give up small things and think about how to bring great welfare to the peaceful Buddhist masses.  We Buddhists do politics, not just Bihar.  Let us abandon Bihar-based politics and improve socially, organizationally and nationally.  Let us all together practice the non-violence, the absolute religion, one of the sayings of the Buddha, in the right way, and let the new generation of youth renounce violence and unite together to make great progress.
 In the end, I hope that the wise monks and dignitaries will look at my mistake with a forgiving look and come forward for the welfare of the society with the right direction in this regard.
 All Bangladeshis are Buddhists
 Let the Buddha's principle of non-violence prevail.